Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে হরতাল-অবরোধ সমর্থনে বিএনপি’র বিক্ষোভ-সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি:
২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও আগামী কালের হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ভুরুঙ্গামারী উপজেলা বিএনপি।
গত কাল দুপুরে উপজেলা শহরের জামতলা মোড় থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শাহীন শিকদার প্রমুখ। বক্তারা অবিলম্বে সংলাপের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

Leave A Reply

Your email address will not be published.