কুড়িগ্রামে হরতাল ও অবরোধের সমর্থনে ২০ দলের বিক্ষোভ সমাবেশ
কুড়িগ্রাম প্রতিনিধি: ২০ দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধের সমর্থনে কুড়িগ্রাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ২০ দলীয় জোট। রোববার দুপুরে পোষ্ট অফিস পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপির সধারণ সম্পদক আলহাজ^ সাইফুর রহমান রানা, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পদক আমজাদ হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমূখ। বক্তারা অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে সকল দলের অংশগ্রহনে সুষ্ঠ নির্বাচন দাবী করেন।
