Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা

am
কুড়িগ্রাম প্রতিনিধি: জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আলোচনা সভা করেছে কুড়িগ্রাম জেলা হেযবুত তওহীদ। শুক্রবার বিকেল ৪টায় সরদার পাড়াস্ত্ হেযবুত তওহীদের জেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হেযবুত তওহীদ সদস্য জামাল হোসেন সোহাগের সঞ্চালনায় ও কুড়িগ্রাম জেলা আমির মো. কছিম উদ্দীনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কৃড়িগ্রাম পৌর আ’লীগের সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র মো. কাজিউল ইসলাম। আলোচনা সভায় হেযবুত তওহীদের লক্ষ্য উদ্দেশ্য ও হেযবুত তওহীদের জঙ্গিবাদের জঙ্গিবাদ বিরোধী কার্যক্রমের উপর বক্তব্য রাখেন অনুষ্ঠানের মুখ্য আলোচক হেযবুত তওহীদের কেন্দ্রীয় আমির মসিহ উর রহমান। আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্তিত ছিলেন হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় আমির আশেক মাহমুদ, দৈনিক বজ্রশক্তি ও জেটিভি অনলাইনের বিভাগীয় ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম, দৈনিক বজ্রশক্তি ও জেটিভি অনলাইনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মো. শাহ আলম, কুড়িগ্রাম জেলা ভূমিহীন সমিতির আহবায়ক মো. মকবুল হেসেন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.