Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে ৫৭৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার মধ্যকুমরপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৭৭ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে আটক মাদক ব্যবসায়ীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মধ্যকুমরপুর বাজার থেকে ইয়াবা টেবলেট বিক্রির সময় তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৫৭৭ পিস ইয়াবা পাওয়া যায়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম অপুকে ৫৭৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.