Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রাম জেলার রৌমারীতে রোটা ভাইরাসে আক্রান্ত শতাধিক শিশু

স্ক্ক্কবক্কবকা্
রৌমারী হাসপাতাল থেকে তোলা রোটা ভাইরাসে আক্রান্ত রোগীর ছবি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারীতে সপ্তাহখানেক ধরে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে শিশু ডায়রিয়া। মঙ্গল ও বুধবার দুই দিনে রৌমারী হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ শিশু। যাদের সবার বয়স ২ বছরের নিচে। প্র্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছে প্রায় শতাধিক শিশু। এছাড়া কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে ২ শিশুকে। অবিভাবকদের মধ্যে বিরাজ করছে আতংক। হাসপাতালের পর্যাপ্ত বেড না থাকায় ফ্লোরে বেড দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। এমন কি এক বেডে দুই শিশুকে চিকিৎসা নিতে দেখা গেছে। কর্তব্যরত সেবিকা হোসনে আরা বলেন যে, রোগীর দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। রৌমারী হাসপাতালে ভর্তি রয়েছে, লিমা, শুভ, বাবু, বেবী, আরিফা, কাকন, সামচুন্নাহার, মোকতাদি, নূর নবী, সাহদুল, জিয়াদ, নুসরাত, আলিক, হালমা, সজীব, শুভ মিয়াসহ অনেকে। রৌমারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোস্তাফিজ মান্নান বলেন, রোটা ভাইরাস জনিত কারণে ডায়রিয়ার প্রার্দূভাব দেখা দিয়েছে। এ সময়টায় এ ভাইরাস দেখা দেয়। তবে অন্যবারের তুলনায় এবার একটু বেশি মাত্রায় দেখা দিয়েছে। এটা ছোয়াচে রোগ হওয়ায় বেশির ভাগ ক্ষেত্রে শিশুরা আক্রান্ত হচ্ছে।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.