Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রাম পৌর সভার উন্মুক্ত বাজেট ঘোষনা

Kurigram Paurashava Budged photo- 10.06.15কুড়িগ্রাম প্রতিনিধি:

নতুন করে করারোপ ছাড়াই কুড়িগ্রাম পৌরসভার ২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য ৩৪ কোটি ৮৮ লাখ ৬শ ৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ব্যায় দেখানো হয়েছে ৩৪ কোটি ৮৮ লাখ ৬শ ৩ টাকা।

বুধবার দুপুরে কুড়িগ্রাম পৌরসভা হলে সচেতন নাগরিক কমিটি (সনাক) কুড়িগ্রামের সহযোগীতায় জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বাজেট ঘোষনা করেন পৌর মেয়র নুর ইসলাম নুরু। এসময় সনাক কুড়িগ্রামের সভাপতি এডভোকেট এনামুল হক চাঁদ, পৌরসভা সচিব এফ এম রেজাউল করিম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শ্যামল ভৌমিকসহ পৌর কাউন্সিলর ও শহরের বিশিষ্ট ব্যক্তিরা।

বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ৫ কোটি ৮২ লাখ ৭৮ হাজার, উন্নয়ন খাতে ২৮ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ১ শ ৪৭ টাকা, পারম্ভিক জের দেখানো হয়েছে ৭০ লাখ ৮৫ হাজার ৪ শ ৫৬ টাকা।

আর ব্যায় দেখানো হয়েছে রাজস্ব খাতে ৫ কোটি ৫৯ লাখ ৩৩ হাজার, উন্নয়ন খাতে ২৮ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ১শ ৪৭ টাকা ও সমাপনি জের দেখানো হয়েছে ৯৪ লাখ ৩ হাজার ৪ শ ৫৬ টাকা।

 

Leave A Reply

Your email address will not be published.