Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রাম প্রেস ক্লাবের নির্বাচিত কমিটির পরিচিতি ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Kurigram Press Club news photo-(4) 11.03.15কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটি, সাধারন পরিষদ ও সহযোগী সদস্যদের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সন্ধায় প্রেস ক্লাব চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবিএম আজাদ। এসময় কুড়িগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারন সম্পাদক শ্যামল ভৌমিক সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন। নবনির্বাচিত কমিটির সভাপতি মমিনুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ শাহাবুদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহম্মেদ, পৌর মেয়র নুর ইসলাম নুরু, কুড়িগ্রাম চেম্বারের কার্যকরী সভাপতি আব্দুল আজিজ, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আব্রাহাম লিংকন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, জাসদ সভাপতি ইমদাদুল হক এমদাদ, কুড়িগ্রাম পৌর সভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও হলোখান ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক, প্রচ্ছদ কুড়িগ্রাম সভাপতি জুলকার নাইন স্বপন, দৈনিক কুড়িগ্রাম সম্পাদক ও প্রেস ক্লাবের কার্যকরী সদস্য সাংবাদিক ছানালাল বকসী, অলক সরকার, প্রেস ক্লাবের সহ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, এন টিভির প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব, দৈনিক বজ্রশক্তির প্রতিনিধি শাহ্ আলম, সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন উর রশিদ লাল, জীবিকার পরিচালক মনিক চৌধুরী সহ কুড়িগ্রামের সূধি জন। অনুষ্ঠানে জেলা উপজেলা পর্যায়ের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।পরে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

Leave A Reply

Your email address will not be published.