Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রাম ফুলবাড়ীতে জামায়াত-বিএনপির পৈশাচিক কর্মকান্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
সারাদেশে জামায়াত- বিএনপি জোটের নৈরাজ্য, সন্ত্রাসবাদী কর্মকান্ড ও পেট্রোল বোমা মেরে আগুনে পুড়ে মানুষ হত্যার প্রতিবাদে গত বৃহঃস্পতিবার সন্ধ্যা ৭ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী বাজারে আশি ও নব্বই দশকের উপজেলার সফল ছাত্রনেতা, উপজেলা আওয়ামীলীগের দুর্দিনের কান্ডারী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান আহাম্মদ আলী পোদ্দার রতনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি গরু হাটি থেকে শুরু হয়ে বাজারের চতুর দিক ঘুরে এসে তিন কোনা মোড়ে শেষ হয়ে সমাবেশ করেন । এতে রতন পোদ্দার বলেন সকল সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কর্মকান্ডের বিরুদ্ধে সকলকে সচেতন ও প্রতিবাদী হতে হবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
এছাড়াও দেশের এই ধসাংত্বক কর্মকান্ডের জন্য দায়ী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে গ্রেরেফতার করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহবান জানান। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা তরুণলীগের সভাপতি জাকারিয়া মিঞা, সাধারণ সম্পাদক বো¯তামী আলম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.