Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুলের শতবর্ষ উৎসব

Kurigram Rivr View School 100 years photo- 30.01.15

কুড়িগ্রাম প্রতিনিধি:
“এসো শতবর্ষে, মিলি ইতিহাসে-স্কুলে”-এ প্রতিপাদ্যে কুড়িগ্রামে রিভার ভিউ হাই স্কুলের দু’দিনব্যাপী শর্তবর্ষ উৎসব শুরু হয়েছে। আজ  শুক্রবার দুপুরে পুরাতন শহরের রিভার ভিউ বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উৎসবের উদ্বোধন করেন প্রাক্তন ছাত্র সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবিএম আজাদ, সাবেক সংসদ সদস্য মোঃ জাফর আলী, পৌর মেয়র নুর ইসলাম নুরু, সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, আয়োজক কমিটির সাধারন সম্পাদক সফি খান সহ স্কুলের প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
পরে একটি বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন করে। দু’দিনব্যাপী এ উৎসবে স্মৃতি চারন, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতিত্বপুর্ন অবদানের জন্য সাবেক শিক্ষার্থীদের সম্মাননা প্রদানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উৎসবে নবীন ও প্রবীন শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন।

 

Leave A Reply

Your email address will not be published.