Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রাম রৌমারী উপজেলা প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করলেন ডেপুটি স্পীকার

Photo 06-03-15 (1)রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় শুক্রবার দুপুর ১২ টায় ৪ কোটি, ৪৩ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত ৪তলা সম্প্রসারিত রৌমারী উপজেলা প্রশাসনিক ভবন ও উপজেলা হলরুম এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড.ফজলে রাব্বী মিয়া,এম পি। রৌমারী উপজেলা প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন শেষে বিকাল ৩ ঘটিকার সময় বাংলাদেশ আওয়ামীলীগ রৌমারী উপজেলা শাখার আয়োজনে রৌমারী উপজেলা চত্ত্বরে ২০ দলীয় জোট বি এন পি-জামায়াত শিবির এর দেশব্যাপী পেট্রোল বোমা,সন্ত্রাস নৈরাজ্যর প্রতিবাদে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর মানব কন্যা জননেত্রী শেখ হাসিনা নেত্বত্বে দেশ যখন উন্নয়নের দিকে ধাপিত হচ্ছে ঠিক সেই মূর্হুতে ২০ দলীয় জোট বি এন পি-জামায়াত শিবির এর দেশব্যাপী পেট্রোল বোমা,সন্ত্রাস নৈরাজ্যর সৃষ্টি করে নিরিহ মানুষকে আগুনে পুড়িয়ে মারছে,বাস,ট্রাকে আগুন দিচ্ছে, কমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা বাঁধার সৃষ্টি করছে। আপনারা ২০ দলীয় জোট বি এন পি-জামায়াত শিবির এর দেশব্যাপী পেট্রোল বোমা,সন্ত্রাস নৈরাজ্যর বিরুদ্ধে রুখে দাড়ান, পাকিস্তানের ধোসরদের প্রতিহত করে দেশের উন্নয়নের ধারা অব্যহত রেখে বঙ্গবন্ধুর মানব কন্যা জননেত্রী শেখ হাসিনা হাত শক্তিশালী করুন। সাবেক শিক্ষা মন্ত্রী,জাতীয় পাটি জেবির মহাসচিব শেখ শহীদুর ইসলাম বলেন খালেদা জিয়া আপনি নৌকা ফেল করেছেন আগামী সিরিয়ালের জন্য অপেক্ষা করুন। ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধ,রৌমারী হতে ঢাকা রাস্তা প্রস্তত করণ,রৌমারীতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপণ, রৌমারীতে পূর্ণঙ্গ স্থলবন্দর করণ,রৌমারী হতে কুড়িগ্রাম জেলা সদরের সাথে যোগাযোগে নৌএ্যাম্বুলেন্স চালু করণ, স্বাধীনতা সংগ্রামে মুক্ত অঞ্চল রৌমারী উপজেল কে মুক্ত অঞ্চল জেলা ঘোষনার দাবী করে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাফর আলী,স্থানীয় সংসদ সদস্য মোঃ রুহুল আমিন,রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান বঙ্গবাসী প্রমূখ। সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক এম পি মোঃ জাকির হোসেন। সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.