Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রাম সীমান্তে ২২টি ভারতীয় গরুসহ ২ জনকে আটক করেছে বিজিবি

শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্তে অভিযান চালিয়ে ২২টি ভারতীয় বাঁছুর গরুসহ ২জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বাগভান্ডার বিওপির নায়েব সুবেদার মোঃ আলাউদ্দীন এর নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে আর্ন্তজাতিক পিলার নং ৯৬৩ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খয়বরের মোড় নামক স্থানে অবস্থান গ্রহণ করে। পরে ২টি ইঞ্জিন চালিত ভটভটির মধ্যে গরু নিয়ে টহলদলের নিকটবর্তী হলে টহলদলকে দেখা মাত্রই ভটভটি থামিয়ে দ্রæত পালিয়ে যাওয়ার চেষ্টা করিলে ২ জনকে আটক করে বিজিবি টহল দল। পরে সেখান থেকে ২টি ইঞ্জিন চালিত ভটভটি থেকে ২২টি ভারতীয় বাঁছুর গরু আটক করে।
আটককৃতরা হলেন ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি গ্রামের মোহর আলীর পুত্র মোঃ মনির হোসেন (২৫) এবং মোঃ ফনির হোসেন (২২)।
জব্দকৃত ভটভটি এবং বাঁছুর গরুর সিজার মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আউয়াল উদ্দীন আহমেদ জানান, আটককৃত ব্যক্তিদেরকে ভুরুঙ্গাামারী থানায় সোপর্দ এবং জব্দকৃত ভটভটি এবং বাঁছুর গরু কাষ্টমস অফিসের প্রতিনিধির উপস্থিতিতে নিলামের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.