Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হলে ইউক্রেনে অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র, জার্মানির আপত্তি

Obama meets German Chancellor Angela Merkel at the White House in Washingtonআন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান সমস্যার সমাধানে কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনে অস্ত্র পাঠাতে পারে বলে জানিযেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার (৯ ফেব্র“য়ারি) জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট এ ইঙ্গিত দেন। যদিও ইউক্রেনে অস্ত্র পাঠানোর ব্যাপারে অ্যাঙ্গেলা মেরকেলের আপত্তি রয়েছে।  সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। ইউক্রেন সঙ্কট নিরসনে গত বছরের মিনস্ক চুক্তির বিষয়ে জার্মানি ও ফ্রান্সের মধ্যে নতুন করে আলোচনার কথা ওবামাকে জানান তিনি। নতুন করে মিনস্ক চুক্তির বিষয়ে আলোচনার পর বারাক ওবামা বলেন, রাশিয়ার প্রতিশ্র“তি লঙ্ঘনের কারণেই মিনস্ক চুক্তি ব্যর্থ হয়েছে। এর আগে ইউক্রেন ও রুশপন্থি বিদ্রোহী দুই পক্ষই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করলে ব্যর্থ হয়ে যায় বেলারুশের রাজধানী মিনস্কে স্বাক্ষরিত শান্তি চুক্তি। এদিকে ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় লড়াইয়ে নয় সেনা সদস্য ও সাত বেসামরিক লোক নিহত হয়েছেন পূর্ব  ইউক্রেনে।

এদিকে ইউক্রেনের সেনাবাহিনী অভিযোগ করেছে, রাশিয়ার এক হাজার ৫০০ সেনা ইউক্রেনে ঢুকে পড়েছে। একইসঙ্গে এসেছে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম। সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির সেনা মুখপাত্র এন্ড্রি লাইসেন্সকো এ অভিযোগ করেন। তিনি বলেছেন, গত ৭ ও ৮ ফেব্র“য়ারি রাশিয়ার তিনশ’টি সামরিক সরঞ্জাম ইউক্রেনে ঢুকেছে। এগুলোর মধ্যে গ্রাদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও রয়েছে। এছাড়া ১৭০টি গাড়ি রাশিয়া থেকে ইউক্রেনে নিয়ে আসা হয়েছে বলে তিনি দাবি করেন। ইউক্রেনের সেনা মুখপাত্র বলেছেন, যেসব গাড়ি আনা হয়েছে তার মধ্যে ট্রাক, পেট্রোল ট্যাঙ্কার ও কার রয়েছে। স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেস্কে সাম্প্রতিক সংঘর্ষে ইউক্রেনের ৪৫ জন সেনা নিহত হয়েছে বলে রুশপন্থী সেনা কমান্ডার এডোয়ার্ড বাসুরিন ঘোষণা করার পর এসব অভিযোগ করল ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া হস্তক্ষেপ করছে বলে কিয়েভ অভিযোগ করে আসলেও মস্কো প্রথম থেকেই তা অস্বীকার করে আসছে।

Leave A Reply

Your email address will not be published.