Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কেনিয়ায় বাংলাদেশের প্রশংসায় ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পিতৃভূমি কেনিয়ায় গিয়ে এবার প্রশংসা করলেন বাংলাদেশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে কেনিয়ার মানুষের জন্য উদাহরণ হিসেবে টানলেন তিনি।

স্থানীয় সময় শনিবার নাইরোবিতে কেনিয় প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার সঙ্গে বৈশ্বিক উদ্যোক্তা বিষয়ক এক যৌথ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় তিনি বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডিজিটাল পন্থা অবলম্বন করার প্রশংসা করেন।

ওবামা বলেন, ‘বাংলাদেশ সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন করতে ক্লাউড সোর্সিং প্ল্যাটফর্ম উষাহিদি ব্যবহার করেছে। আমি মনে করি এটি খুবই ভাল কাজ ছিল। আর উষাহিদির আবিষ্কারক কেনিয়ারই একদল তরুণ উদ্যোক্তা। তাই আমি আবারও আপনাদের বলবো নতুন নতুন ভাবনা নিয়ে আপনারা এগিয়ে চলুন। সাফল্য আসবেই।’

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.