Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কেনিয়া সফরে ওবামার কর্মব্যস্ত দিন শুরু

আন্তর্জাতিক ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কেনিয়া সফরে কর্মব্যস্ত দিন শুরু করেছেন। শনিবার সকালে নাইরোবিতে তার বৈশ্বিক উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করার কথা রয়েছে। এরপর তিনি মার্কিন দূতাবাসে হামলার স্থানে স্মৃতিস্তম্ভে যাবেন। খবর এএফপি’র।  তিনি কেনিয়ার ব্যবসায়ী সম্প্রদায়কে ‘উদ্যমী’ উল্লেখ করে তাদের প্রশংসা করেছেন। তিনি দুর্নীতি মোকাবেলায় বৃহত্তর প্রচেষ্টার আহ্বান জানাতে পারেন।  ওবামার সফরে আলোচনায় ব্যবসা ও নিরাপত্তা প্রধান ইস্যু হলেও তিনি সমকামীদের অধিকার ও বঞ্চনার ব্যাপারে আফ্রিকান নেতাদের সুস্পষ্ট বার্তা দিতে পারেন।  ওবামা কেনিয়ার প্রেসিডেন্ট কেনিয়াত্তার সঙ্গে দেশটির নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন।

ওবামা শুক্রবার নাইরোবিতে পৌঁছান। নাইরোবিতে কেনিয়াত্তা বিমান বন্দরে পৌঁছানোর পর তার সৎ বোন উমা তাকে জড়িয়ে ধরেন। এরপর তিনি দাদি ‘মামা সারাহ’সহ বেশিরভাগ আত্মীয়স্বজনের সঙ্গে নৈশভোজে মিলিত হন।

কেনিয়ার গণমাধ্যমে তার সফরকে ‘স্বদেশ প্রত্যাবর্তন’ বলে উল্লেখ করা হয়েছে এবং তাকে বহনকারী মোটর শোভাযাত্রা যখন বিমানবন্দর থেকে যাচ্ছিল তখন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে উপস্থিত জনতা হাততালি দিয়ে তাকে স্বাগত জানান। প্রেসিডেন্ট হিসেবে ওবামার এটাই তার পিতৃভূমিতে প্রথম সফর।

ওবামার সফরকে কেন্দ্র করে নাইরোবিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নাইরোবিতে ১০ হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। প্রধান প্রধান সড়ক বন্ধ করে দেয়া হয়েছে এবং মার্কিন সামরিক বিমান আকাশে চক্কর দিচ্ছে।

কেনিয়া সফরের পর ওবামা ইথিওপিয়া যাবেন। সেখানে তিনি প্রথম মার্কিন নেতা হিসেবে আফ্রিকান ইউনিয়নে ভাষণ দেবেন।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.