Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কেয়া, মৌসুমী ও সাইমনকে নিয়ে ব্ল্যাক মানি

b-12
বিনোদন ডেস্ক:
অভিনেত্রী কেয়া, আলোচিত নায়ক সাইমন এবং লাক্স চ্যানেল আই সুপারস্টার মৌসুমী হামিদকে নিয়ে পরিচালক সাফিউদ্দিন সাফি এবার নির্মাণ করবেন ‘ব্ল্যাক মানি।’ নতুন প্রযোজনা সংস্থা মুভি প্লানেটের ব্যানারে এই ছবির শুটিং শুরু হবে নভেম্বর থেকে। আবদুল্লাহ জহির বাবুর কাহিনী সংলাপ নিয়ে নির্মিতব্য রোমান্টিক অ্যাকশন ছবি ‘ব্ল্যাক মানির’ অন্যান্য চরিত্রে মিশা সওদাগরসহ থাকবেন প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রীরা। বিশেষভাবে আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে একজন বিখ্যাত নায়ককে। মূলত কালো টাকার মালিকদের অবৈধ অর্থ ও এই টাকার উৎস নিয়েই গড়ে উঠেছে ছবির গল্প। পরিচালক সাফিউদ্দিন সাফি বলেন, গল্পের প্রয়োজনে এ ছবিতে থাকবে শ্র“তিমধুর গান ও চোখ ধাঁধানো অ্যাকশন। ‘ব্ল্যাক মানি’ ছবির গানের শুটিং হবে দেশের বাইরে। হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিই হচ্ছে প্রথম পছন্দের। এই ছবি কেয়া-সাইমন জুটির প্রথম ছবি। তবে গল্পে মৌসুমী হামিদের চরিত্র এবং পর্দা উপস্থিতি দর্শকদের চমকে দেবে। নভেম্বরে শুরু হয়ে জানুয়ারির মধ্যে এই ছবির শুটিং শেষ হবে বলে পরিচালক সাফিউদ্দিন সাফি জানিয়েছেন।এই ছবির সবকটি গান লিখবেন কবির বকুল। সংগীত পরিচালনা করবেন শওকত আলী ইমন।

Leave A Reply

Your email address will not be published.