Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কোম্পানীগঞ্জ সীমান্তে ২ লক্ষাধিক টাকার মদ উদ্ধার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি, সিলেট:
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ভরমসিদ্দিপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১শ’ ৪৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গত কাল (৬ মার্চ) উপজেলার কালাইরাগ সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এ মদের চালান উদ্ধার করেন। অভিযানে নেতৃত্ব দেওয়া হাবিলদার হারুনুর রশিদ জানান, উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ২ লাখ ৪১ হাজার ৭৫০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.