Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কোরবানির ঈদে শুভ’র ‘মুসাফির’

চিত্রনায়ক আরিফিন শুভ আসার পর নায়ক সঙ্কট অনেকটাই কেটে গেছে ঢালিউডে। ছোটপর্দা থেকে উঠে আসা অভিনেতারা বড়পর্দায় যে খুব একটা সুবিধা করতে পারেন না এই উক্তিটি এখন দ্বিধাগ্রস্থ। দর্শকদের চাহিদার জায়গাটা অনেকটাই পূরণ করেছেন তিনি। প্রযোজকরাও এখন লগ্নিতে নির্ভরতা খুঁজে পেয়েছেন শুভকে নিয়ে। বছরজুড়েই ঢালিউডে এখন ব্যস্ত শুভ। সম্প্রতি ‘মুসাফির’ ছবির শুটিং শেষ করলেন তিনি। এখন ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। কোরবানির ঈদে ছবিটির মুক্তির সম্ভাবনা আছে বলেন জানান শুভ। ছবিটি প্রসঙ্গে শুভ বলেন, ‘অনেক পরিশ্রম নিয়ে মুসাফির ছবির কাজ শেষ করলাম। গল্পের বিষয়টি দর্শকরা হলে গিয়ে যাচাই করবেন। আশা করি ভালো লাগবে।’

চলতি সময়ে হাতে আরও তিনটি ছবি আছে শুভ’র। সেপ্টেম্বর থেকে ‘মৃত্যুজন’ ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। পাশাপাশি অক্টোবর থেকে শুরু করবেন পরিচালক সোহেল আরমানের নতুন ছবির কাজ। এর আগে কয়েকটি স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকবেন শুভ।

এছাড়া গতকাল অনন্য মামুনের একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন শুভ। এ প্রসঙ্গে শুভ বলেন, ‘নতুন ছবির নাম এখনও ঠিক করা হয়নি। আর নায়িকার বিষয়টি এখন চূড়ান্ত না। ঠিক হলে জানানো হবে।’ তবে শোনা যাচ্ছে এই ছবিতে তার বিপরীতে থাকতে পারেন নুসরাত ইমরোজ তিশা।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.