Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কোহলির ভিন্নমত

স্পোর্টস ডেস্ক:
একই দিনে উইকেট নিয়ে দুরকম মন্তব্য করলেন বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক। স্বাগতিক দলের অধিনায়ক মুশফিকুর রহিম যখন জানালেন, উইকেটে ঘাস আছে এবং এই উইকেটে বোলাররা সুবিধা পাবে না, তার ঘন্টাখানেক পরেই বিরাট কোহলি শোনালেন অন্য কথা। মঙ্গলবার ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘উইকেট খুব শক্ত এবং তাতে কোনো ঘাসও নেই। উইকেট নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। বোলাররা এবং বোলিং কোচও উইকেট দেখবেন।’ তবে ঘাস প্রসঙ্গে দ্বিমত পোষণ করলেও, বোলাররা খুব বেশী সুবিধা পাবেন না- মুশফিকের এই মন্তব্যের সঙ্গে একমত করার ইঙ্গিতই দিলেন কোহলি। জানালেন, এই উইকেটে প্রচুর রান আসবে।

Leave A Reply

Your email address will not be published.