কোয়ার্টার ফাইনাল: কে কার মুখোমুখি!
স্পোর্টসডেস্ক: ২০১৫ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ। এবার অপেক্ষা করছে কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চ। পুল ‘এ’ থেকে ৪টি দল অনেক আগেই নির্ধারিত হয়েছে। তবে পুল ‘বি’র সমীকরণ ছিল অনেকটা জটিল। এজন্যেই গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সকলকে। রবিবার সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে পাকিস্তান কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। পুল ‘এ’ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে- নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ। পুল ‘বি’ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে- ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল তথা নকআউট পর্বের ম্যাচ।
এবার এক নজরে জেনে নিন প্রতিপক্ষ দলগুলোর পরিচয়:
১৮ মার্চ সকাল ৯.৩০ মিনিটে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা।
১৯ মার্চ সকাল ৯.৩০ মিনিটে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ।
২০ মার্চ সকাল ৯.৩০ মিনিটে অ্যাডিলেড ওভাল ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান।
সর্বশেষ ২১ মার্চ সকাল ৭টায় ওয়েলিংটন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।