Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ক্যান্সারে আক্রান্ত স্কুলছাত্রী রুনাকে বাঁচাতে সাহায্য আবেদন

RANA AKTER1এসএম. সাইফুল ইসলাম, বাগেরহাট: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীর ইদ্রিস তালুকদারের মেয়ে স্কুল ছাত্রী রুনা আক্তার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী। ২০১৪ সাল থেকে তার চিকিৎসায় ব্যয় হয়েছে বিপুল অর্থ। দেশে-বিদেশে চিকিৎসার খরচ যোগাতে গিয়ে তার পরিবার আজ নিঃস্ব প্রায়। বর্তমানে দেশের বাইরে তার চিকিৎসা চলছে। কিন্তু এই বিশাল চিকিৎসা ব্যয় বহন করা তাঁর দারিদ্র পিতা ও পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। স্কুল ছাত্রী রুনাকে বাঁচাতে দেশের বিত্তশালী ও হৃদয়বান মানুষের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে তাঁর পরিবার। চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে তিনি নি:স্ব হয়ে পড়েছেন। তিনি তার মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে আর্শীবাদ, দোয়া ও সাহায্য প্রার্থনা করছেন। সাহায্যের আবেদন জানিয়েছেন বেসরকারী স্কুল সমিতির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, ছাত্র-ছাত্রী ও রুনার বন্ধুরা। সাহায্য পাঠাবার ঠিকানা রুনা আক্তার পিতা-ইদ্রিস তালুকদার। যোগাযোগ-০১৭৬৫১৬৮১৯৯।

Leave A Reply

Your email address will not be published.