Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ক্রিকেটারের জরিমানা

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপে পাকিস্তান, আর কোনো অঘটন ঘটবে না তা কী করে হয়? এবারো হলো না। আগামী ১৫ ফেব্র“য়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। কিন্তু তার আগেই বিপত্তি। দলের আইন ভঙ্গ করায় ভৎসনা ও জরিমানার কবলে পড়তে হলো আট পাকিস্তানি ক্রিকেটারকে। এদের মধ্যে আছেন শহীদ আফ্রিদি, আহমেদ শেহজাদ, ওয়াহাব রিয়াজ ও হ্যারিস সোহেল। ঘটনা হলো বাংলাদেশ ম্যাচের আগে পাকিস্তানের আট ক্রিকেটার সিডনির এক ক্লাবে গিয়েছিলেন। মূলত ডিনার সারতে। তখন তাদের সঙ্গে কিছু বন্ধুবান্ধবও দেখা গেছে। এটা বড় কোনো ইস্যু নয়। আসল বিপত্তি বাধে ক্রিকেটারদের কর্মকাণ্ডে। সেদিন অনেক রাত পর্যন্ত বাইরে কাটিয়ে হোটেলে ফেরেন আফ্রিদিরা। পরে জানা যায়, ডিনারের পর শেহজাদ এক পাক সমর্থকের সঙ্গে বিতণ্ডাতেও জড়িয়েছিলেন। বিষয়টি ভালোভাবে নেয়নি পাক টিম ম্যানেজম্যান্ট। সেজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাব জানার পর আট পাকিস্তানি ক্রিকেটারকে ভৎসনা করার পাশাপাশি প্রত্যেককে ৩০০ অস্ট্রেলিয়ান ডলার করে জরিমানা করেছে। পাকিস্তান দলের ম্যানেজার নাভেদ আকতার চিমা বলেছেন, ‘এর পরেও এরকম কিছু ঘটলে ক্রিকেটারদের আর ক্ষমা করা হবে না। শাস্তিস্বরূপ দেশেও ফিরিয়ে দেয়া হতে পারে।’ পরে অবশ্য ক্রিকেটাররা সবার কাছে ক্ষমা চেয়ে নেন।

Leave A Reply

Your email address will not be published.