‘ক্রিকেটে যেকোন রেকর্ডই ভাঙ্গতে পারে
স্পোর্টস ডেস্ক:
৪র্থ ইনিংসে বাংলাদেশের সামনে ৫৫০ রানের পাহাড়সমান টার্গেট দিয়েছে পাকিস্তান। ম্যাচের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের আর ৯ উইকেট (শাহাদাত ব্যাটিং করতে না পারলে ৮ উইকেট) নিতে হবে পাকিস্তানকে। জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে বিশ্বরেকর্ড। তারপরেও এই ম্যাচে সহজেই জয়ের আশা করছেন না পাকিস্তানের বোলিং কোচ মুশতাক আহমেদ। ৩য় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুশতাক বলেন, ‘ক্রিকেট খুব আজব একটা খেলা। বাংলাদেশী ব্যাটসম্যানদের আউট করতে আমাদের ভালো বোলিং, ফিল্ডিং ও ক্যাচিং করতে হবে। তার মানে এই না যে আমরা ভালো অবস্থানে নেই। কিন্তু ভালো অবস্থান থেকেও আমাদের পেশাদারভাবে খেলতে হবে। ক্রিকেটে যেকোন রেকর্ডই ভেঙে যেতে পারে, যেকোন কিছুই ঘটতে পারে। কিন্তু আমরা যদি আমাদের কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারি তবে আমাদের জয়ের সম্ভাবনাই বেশি।’