Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ক্রিকেট এবং সুবর্ণা!

01_subornaবিনোদন ডেস্ক:
ক্রিকেট বিশ্বকাপ উন্মাদনায় পিছিয়ে নেই আমাদের অভিনয় জগতের মানুষেরাও। চায়ের কাপে, পাড়া-মহল্লার অলিতে গলিতে এখন শুধুই বিশ্বকাপ আলোচনা। সাধারণের মতো বিশ্বকাপ ক্রিকেট নিয়ে তারকাদেরও ব্যস্ততার কমতি নেই। জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মোস্তফাও বেজায় ব্যস্ত আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট নিয়ে। রেডিও ভূমির সাত সদস্যের ক্রিকেট ধারা ভাষ্যকার দলের অন্যতম সদস্য তিনি। এবারের আসরে অনুষ্ঠিত ৪৯টি ম্যাচের সরাসরি ধারা ভাষ্য বর্ণনায় অংশ নেবেন সুবর্ণা। এছাড়া শুধু টুর্নামেন্টের আপডেট নয়, শ্রোতাদের বিনোদন দিতে সরাসরি ধারা ভাষ্যের ফাঁকে বিভিন্ন বিনোদনেও আয়োজন করেছে রেডিও ভূমি। সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন তারকারাও টুর্নামেন্টের ধারা ভাষ্যের ফাঁকে অংশ নেবেন এবং তাদের বিভিন্ন ধারণা ও মজার ঘটনা শেয়ার করবেন শ্রোতাদের সঙ্গে। এমনকি ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও প্রিয় খেলোয়াড়ের জন্যে শুভ কামনা জানাতে পারবেন।

Leave A Reply

Your email address will not be published.