Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ক্রিকেট দলকে সোয়া ৮ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার ; ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কর্মকর্তা ও কোচিং স্টাফদের জন্য আট কোটি ২৩ লাখ টাকা অনুদান ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে বাংলাদেশে ক্রিকেট দলকে দেয়া সংবর্ধনায় পদ্মার পাড়ে ক্রিকেট কমপ্লেক্স করারও ঘোষণা দেন তিনি। বিশ্বকাপ, পাকিস্তান ও ভারত সিরিজে ভালো খেলার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।

ক্রিকেট দলকে চাপমুক্ত থেকে খেলার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘ক্রিকেট আমাদের যে মর্যাদা এনে দিয়েছে, আমি এ নিয়ে সত্যি গর্ব করি।’

ক্রিকেটারদের জন্য আরো বড় স্টেডিয়াম এবং প্রশিক্ষণের জন্য আরো ভালো ব্যবস্থা করার কথা জানিয়ে তিনি বলেন, ‘এখানে-সেখানে নয়, বরং একটি ভালো মাস্টার প্ল্যান করে পদ্মার পাড়ে একটি কমপ্লেক্স করে দেয়া হবে। যেখানে খেলোয়াড়দের যা প্রয়োজন, সবকিছুই থাকবে।’

এ সময় কক্সবাজারেও একটি আধুনিক স্টেডিয়াম তৈরির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শুধু ক্রিকেটই নয়, বাংলাদেশের সব খেলাধুলাকে এগিয়ে নিতে ব্যবস্থা নেয়ার কথা বলেন।

তিনি বলেন, ‘২৪ বছরের সংগ্রাম ও যুদ্ধ শেষে বাংলাদেশ বিজয় অর্জন করেছে, এটি মনে রাখতে হবে। তাহলে বাংলাদেশকে কেউ হারাতে পারবে না। আত্মমর্যাদা ও আত্মসম্মান নিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে, বাংলাদেশ এগিয়ে যাবে।’

Leave A Reply

Your email address will not be published.