Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ শ্লোগান নিয়ে খুলনা’র দুই সাইক্লিস্ট এখন রংপুরে

clean-city-green-city-2-cyclist-rangpurখুলনা থেকে রংপুর পর্যন্ত বাইসাইকেল যোগে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ শ্লোগান নিয়ে খুলনা’র দুই সাইক্লিস্ট।

রংপুর ব্যুরো: খুলনা প্রেসক্লাব থেকে রংপুর প্রেসক্লাব পর্যন্ত বাইসাইকেল যোগে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ শ্লোগান নিয়ে খুলনা সাইক্লিস্টস্ এর দুই সাইক্লিস্ট ৬৪ জেলা প্রচারাভিযানকারী শরিফুল ইসলাম হিরণ ও মডারেটর মো. মোস্তফা কামাল বৃহস্পতিবার বিকাল ৫ টায় খুলনা প্রেসক্লাব চত্বর থেকে যাত্রা শুরু করেন।
প্রচারাভিযানকালে তারা খুলনা থেকে যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, নাটোর, বগুড়া হয়ে আজ রবিবার সন্ধা ৭টায় রংপুর প্রেসক্লাব এসে পৌছান।
এসময় তারা বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে ক্লিন সিটি গড়ার লক্ষ্যে পরিস্কার পরিচ্ছন্নতার উপর ও গ্রিন সিটি গড়ার লক্ষ্যে পরিবেশ বান্ধব যান সাইকেল ব্যবহার ও গাছ লাগানোর উপর পরামর্শ দেন। যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ময়লা ফেলার বিষয়েও তারা জনসাধারণকে পরামর্শ দেন।
এছাড়াও কুরবানি ঈদে জবাইকৃত পশুর রক্ত, ময়লা যেখানে সেখানে না ফেলে মাটিতে পুঁতে ফেলা এবং পানি দিয়ে ধুয়ে ফেলার পরামর্শও দেন তারা।

Leave A Reply

Your email address will not be published.