Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ডায়াবেটিস ক্যাম্পেইন

DIABETESআব্দুল গণি,  নাগেশ্বরী প্রতিনিধি: 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডায়াবেটিস রোগ বিষয়ক সচেতনতা বাড়াতে ডায়াবেটিস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে । গত সোমবার সকালে উপজেলার তিলাই ইউনিয়নের এসডিএফ মিলনায়তনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর অন্তর্ভূক্ত পশ্চিম ছাট গোপালপুর পল্লী সমাজ দিনব্যাপী এই ক্যাম্পেইনের আয়োজন করে । নিজের ডায়াবেটিস পরীক্ষার মধ্য দিয়ে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন তিলাই ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম নূরু । উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর (আইবি) সিনিয়র জেলা ব্যবস্থাপক রেজাউল ইসলাম , ভূরুঙ্গামারী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ যুবরাজ খান , সম্পাদক আসাদুজ্জামান খোকন , ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর (আইবি) ফিল্ড অর্গানাইজার দুলাল হোসেন , স্বাস্থ্য কর্মী শিরিনা পারভীন, মডেল স্বাস্থ্য সেবিকা আসমা বেগম প্রমূখ । ক্যাম্পেইনে ডিজিটাল গ্লুকোমিটার ও স্ট্রিপের সাহায্যে বিনামূল্যে এলাকার প্রায় ১০০ জন অসচেতন নারী – পুরুষের ডায়াবেটিস পরীক্ষা করা হয় ।

Leave A Reply

Your email address will not be published.