Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

‘খরগোশের মতো গর্ভধারণের দরকার নেই’!

12আন্তর্জাতিক ডেস্ক:

ভালো রোমান ক্যাথলিকদের “খরগোশের” মতো গর্ভধারণ করে বছর বছর সন্তান জন্ম দেয়ার দরকার নেই বলে মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। সোমবার ফিলিপাইন থেকে রোম ফেরার পথে বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পোপ এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে বিবিসি। ফিলিপাইনে আর্থিক অসঙ্গতির কারণে ভরণপোষণের দায় নিতে না পারা পিতামাতার পরিত্যক্ত রাস্তার শিশুদের সঙ্গে দেখা হয়েছিল পোপের। কৃত্রিমভাবে জন্মনিয়ন্ত্রণের বিরোধিতা করে গির্জা আর তাতে অনেক রোমান ক্যাথলিক খ্রিস্টান নিজেদের আর্থিক সঙ্গতির বাইরে গিয়েও সন্তান নিতে বাধ্য হন। এমন পরিস্থিতিতে কী করা উচিত প্রশ্ন করা হয়েছিল পোপকে। এ প্রশ্নে অপ্রত্যাশিত একটি বাগধারা ব্যবহার করে উত্তর দেন ফ্রান্সিস। তিনি বলেন, “কিছু লোক মনে করে- আমার বাক্যের জন্য ক্ষমা করবেন- ভাল ক্যাথলিক হতে হলে খরগোশের মতো হতে হবে।” “না, পিতৃ-মাতৃত্ব একটি দায়িত্বের বিষয়। এটি পরিষ্কার।” তিনি জানান, এক নারীর সঙ্গে তার দেখা হয়েছিল, ওই নারীর সাতটি সন্তান, সাতটি সন্তানেরই জন্ম অস্ত্রোপচারের মাধ্যমে। ওই নারী অষ্টম সন্তানের মা হতে যাচ্ছেন। পোপের ভাষায় গর্ভধারণের এ নমুনা দায়িত্বহীন কাজ। “সে (ওই নারী) বলেছে, ‘আমি ঈশ্বরে বিশ্বাস করি’। কিন্তু ঈশ্বর আমাদের দায়িত্বশীল হওয়ার ক্ষমতা দিয়েছেন,” বলেন ফ্রান্সিস। কৃত্রিম জন্মনিয়ন্ত্রণের দৃঢ় বিরোধিতা করে ফ্রান্সিস বলেছেন, “নতুন জীবন বিবাহের পবিত্র অঙ্গ।” তবে জনসংখ্যা বিশেষজ্ঞরা পরিবার প্রতি তিনজন সন্তানের পরামর্শ দিয়েছেন উল্লেখ করে পোপ বলেছেন, ক্যাথলিক চার্চের অনুমোদন করা অনেক পদ্ধতি তার জানা আছে, তাতে পরিবারগুলো ঠিক যতগুলো সন্তান নিতে চান তাই নিতে পারবেন।

Leave A Reply

Your email address will not be published.