Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

খলনায়িকা সোনাক্ষি!

বিনোদন ডেস্ক:
এখনও পর্যন্ত হিরো-নির্ভর ছবিতেই বেশি কাজ করেছেন সোনাক্ষি সিনহা। এবং আবারও তেমনই এক ছবিতে তিনি কাজ করতে চলেছেন। বছর খানেক আগে জন আব্রাহাম, জেনিলিয়া ডিসুজা অভিনীত ‘ফোর্স’ নামের এক অ্যাকশন-নির্ভর ছবি বানিয়েছিলেন প্রযোজক বিপুল শাহ। সেই ছবি বক্স অফিসে বিশাল অ্যাকশন ঘটিয়ে দিতে না পারলেও, হিন্দি ছবির এই ঘরানার ‘কাল্ট’ হিসেবে চিহ্নিত হয়েছে। এবার তার সিক্যুয়েল বানানোর পরিকল্পনা নিয়েছেন বিপুল। এই ছবিতেও থাকছেন জন আব্রাহাম। কিন্ত বাদ সাধছিলো নায়িকা নিয়ে। বিপুল নাকি চাইছিলেন, এমন একজনকে নিতে যাকে এর আগে জনের সঙ্গে পর্দায় দেখা যায়নি। আর সেই হিসেবেই উঠে এসেছিলো সোনাক্ষির নাম। এবং তিনি নাকি হ্যাঁ-ই বলেন। তবে সোনাক্ষির যেমন অনেক ভক্ত, তেমনই তাকে নিয়ে টুকটাক রসিকতা করার মানুষও তো ইন্ডাস্ট্রিতে কম নেই! এমনই কয়েক জন প্রশ্ন তুলেছেন সোনাক্ষির ‘অতীত’ নিয়ে। যে সব ছবিতে তিনি অভিনয় করেছেন, তার অনেকগুলোতেই অ্যাকশন দৃশ্যে তাকেও দেখা গিয়েছে মারামারিতে অংশ নিতে। নিন্দুকরা তাই বলতে শুরু করেছেন, ‘ফোর্স’-এর সিক্যুয়েলে কে বেশি অ্যাকশন করবেন! জন নাকি সোনাক্ষি! আগের গল্পে নায়িকা মারা যায়। এ ছবিতে সোনাক্ষিকে ঠিক কী ভাবে হাজির করা হচ্ছে তাহলে। কেউ কেউ বলছেন, নায়িকা নয়, তিনিই নাকি হতে চলেছেন ছবির খলনায়িকা! এরকম অভিনব কিছু হচ্ছে কি না, দেখার জন্য অপেক্ষা করতে হবে কিছু দিন।


Leave A Reply

Your email address will not be published.