Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

খাবার খেয়ে অসুস্থ দক্ষিণ আফ্রিকার ১০ ক্রিকেটার

খাবার খেয়ে অসুস্থ দক্ষিণ আফ্রিকার ১০ ক্রিকেটারদক্ষিণ আফ্রিকার জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি ককসহ ‘এ’ দলের ১০ জন ক্রিকেটার পেটের সমস্যা নিয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। এক বিবৃতিতে এ খবর জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

এতে বলা হয়েছে, গত শনিবার ডি ককসহ স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটার রাতের খাবার খেয়ে অসুস্থ বোধ করেন। অসুস্থতা নিয়েই তারা পরদিন ভারতের বিপক্ষে মাঠে নামেন। কিন্তু ম্যাচের পরই তাদের হাসপাতালে ছুটে যেতে হয়। ডি ককও ম্যাচ শেষে হাসপাতালে ভর্তি হন। এর আগেই হাসপাতালে ভর্তি হন আরও প্রোটিয়া ৬ ক্রিকেটার।

Leave A Reply

Your email address will not be published.