Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

খালেদার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৭ সেপ্টেম্বর

JdsUFgTZiPLQবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৭ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

বৃস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার জব্দ তালিকার ৩ সাক্ষীকে আসামিপক্ষের জেরা ও নতুন একজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর পরবর্তী এ দিন ধার্য করেছেন আদালত।

২ মামলায় বিচারিক আদালতে অভিযোগ গঠনকারী বিচারক নিয়োগের বৈধতা ও অভিযোগ গঠনের বৈধতার বিষয়ে হাইকোর্টে আবেদন খারিজের বিরুদ্ধে আপিল বিভাগের আদেশের অপেক্ষায় থাকায় খালেদার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য এ দিন ধার্য করেন।

চলতি বছরের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুবেদ রায়।

Leave A Reply

Your email address will not be published.