Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিকেলে বিক্ষোভ সমাবেশ

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে সরকারের অমানবিক আচরণের প্রতিবাদে আজ শুক্রবার বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুক্রবার বেলা ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে। আমরা পুলিশের মৌখিক অনুমতি পেয়েছি। আশা করছি লিখিত অনুমতিও পেয়ে যাবো।

উল্লেখ্য, গত ১৫ জুলাই সংবাদ সম্মেলনে সমাবেশের এই কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কর্মসূচি সফল করতে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনকে নির্দেশনা দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.