Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

খালেদা জিয়া কারাগারে ভালো আছেন: স্বাস্থ্যমন্ত্রী

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খালেদা জিয়ার চিকিৎসা দেয়া হচ্ছে। কোনো অবহেলা হচ্ছে না। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। এখন তিনি ভালো আছেন, সুস্থ আছেন।

আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কারাবন্দির জন্য জেলকোডের বিধানের বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয়। কারাকর্তৃপক্ষের সুপারিশ অনুযায়ী মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. আক্তারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই আদালত খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির সবাইকে মোট ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা অর্থদণ্ডে দণ্ডিত করেন। এ অর্থদণ্ডের টাকা প্রত্যেককে সমান অঙ্কে প্রদান করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। রায়ের পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে আছেন খালেদা জিয়া।

Leave A Reply

Your email address will not be published.