Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

খালেদা রাজনৈতিক ময়দানে ষড়যন্ত্র করে গণতন্ত্রকে ঘোমটা পরানোর চেষ্টা করছে

Rangpur INU News 05 03 2016আমিরুল ইসলাম, রংপুর: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া ও বিএনপি বাংলাদেশে জঙ্গিবাদের পাহারদার ও কেয়ারটেকার। তারা রাজনৈতিক ময়দানে ষড়যন্ত্র করে গণতন্ত্রকে ঘোমটা পরানোর চেষ্টা করছে। শনিবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা জাসদের উদ্যেগে আয়োজিত সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি গণতন্ত্রের মহাশত্রু, মুক্তিযুদ্ধের শত্রু, সংবিধানের শত্রু। তাদের সাথে কোন মিটমাট করা হবে না। দেশের উন্নয়কে ত্বরান্বিত করার প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষকে সম্মিলিত ভাবে জঙ্গিবাদ দমনের যুদ্ধ, নিজের শক্তিতে উন্নয়নের যুদ্ধ, বেষম্য অবসান ও সুশাসন প্রতিষ্ঠার জন্য যুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।
জেলা জাসদের সভাপতি ডা. একরামুল হোসেনের সভাপতিত্বে জঙ্গিবাদ-ধর্মীয় উদ্রবাদকে পরাজিত করতে ঐক্যবদ্ধ লড়াই অব্যাহত রাখ, দূর্নীতি-বৈষম্যের অবসান কর, সুশাসন-অংশগ্রহনমূলক গণতন্ত্র, সমাজতন্ত্রের সংগ্রাম এগিয়ে নাও, জেলা পরিষদ নির্বাচন ইত্যাদি প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদের সাধারন সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিনা আক্তার এমপি, জাসদ কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি রেজাউল করিম তানসেন এমপি, কেন্দ্রিয় কমিটির যুগ্ম-সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, জাতীয় নারী কমিটির সভাপতি আফরোজা হক।রংপুর জাসদঅনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন কেন্দ্রিয় কমিটির সাংগাঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্নু, নইমুল আহসান জুয়েল, করিম শিকদার, শওকত রায়হান, মঞ্জুর আহমেদ মঞ্জুসহ রংপুর জেলা জাসদের নেতৃবৃন্দ।
রংপুর পাবলি লাইব্রেরি মাঠে সহস্রাধিক নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত এ সম্মেলনে নীলফামারী জেলার ডিমলার, কুড়িগ্রামের রাজারহাট ও নাগেশ^রী উপজেলার ১৪ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক কর্মী জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদে যোগদান করে।

Leave A Reply

Your email address will not be published.