Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

খুব সস্তা মাটির পণ্যে মন ভোলানো গৃহসজ্জার ১০টি দারুণ টিপস

রকমারি ডেস্ক:
কে বলেছে যে ঘর সাজাতে কেবল খুব দামি দামি পণ্য প্রয়োজন? দামী কার্পেট, বিদেশী শো পিস ইত্যাদি না হলে সুন্দর গৃহসজ্জা হয় না এমন ধারণা আজ থেকে ভুলে যান। সাধারণ দেশি মাটির পণ্যেই নজরকাড়া হবে আপনার ঘরের সাজ, যদি জানেন যে কীভাবে সাজাতে হবে আর কোথায় পাবেন চমৎকার জিনিসগুলো। চলুন, জেনে নিন এমন ১০টি টিপস যা আপনাকে সহায়তা করবে একটি ছিমছাম, রুচিশীল ও ভীষণ সুন্দর গৃহসজ্জা করতে।
১) অনেক দামি দামি মাটির পণ্যও কিনতে পাওয়া যায়। তবে সেগুলোর দাম দেখে মন খারাপ করবেন না। মাটির পণ্য কিনতে গেলে নিজের বাজেটের মাঝেই থাকুন। এবং আমাদের দেশীয় ঐতিহ্যের সাথে মিল রেখে পণ্য কিনুন। কেবল ঐতিহ্যের বিষয়টা মাথায় থাকলেই আপনার ঘরদোর হয়ে উঠবে রুচিসম্মত।
২) দেয়াল সাজাবার জন্য আপনি ব্যবহার করতে পারেন মাটির আয়না, নকশা করা মাটির পট, মাটির ঘণ্টা, মুখোশ ইত্যাদি হরেক রকম শো পিস।
৩) মাটির তৈরি মটকা, নকশা করা হাঁড়ি, ফুলদানী ইত্যাদি সবই আপনার গৃহ সজ্জায় অন্য মাত্রা যোগ করবে। আজকাল মাটির ওপরে রঙ করা বর্ণিল এসব পণ্য পাওয়া যায়, কোন কোনটায় থাকে আয়না বসানো। এগুলো খুব অল্প দামেই কিনতে পারবেন। তবে হ্যাঁ, দরদাম করে কিনতে পারবেন।
আয়না বসানো পণ্য গলো মিরপুর স্টেডিয়ামের কাছে বেশ সস্তায় পাওয়া যায়। মাত্র ২০০ টাকা হলেই আয়না বসানো ভালো একটি ফুলদানী পাবেন।
৪) মাটির জিনিসের সাথে সবুজ খুব ভালো মানায়। সুন্দর নকশা করা টব কিনে আনুন। সেগুলোতে ইনডোর প্ল্যান্ট লাগিতে ঘরের নানান জায়গায় রাখুন। ঘর তো সুন্দর হয়ে উঠবেই, ভালো থাকবে আপনার স্বাস্থ্যও।
৫) ঘরে কোন সেন্টার টেবিল বা সাইড টেবিল নেই? বড় বড় ৪টি মটকার উপরে কাঁচ বসিয়ে বানিয়ে ফেলুন নিজের সেন্টার টেবিল। একটি মটকার ওপরে একটি কাঁচ দিয়ে হতে পারে সাইড টেবিল।
৬) মাটির তৈরি পণ্য আপনি মোটামুটি সব স্থানেই কিনতে পাবেন। একটু বিশেষ মাত্রার পণ্যের জন্য আড়ং-এ একবার ঢুঁ দিন। এখানে ২৮ টাকা হতে শুরু করে নানান রকম দামের পণ্য পাবেন।
৭) মাটির তৈরি মোমদানি, কলম স্ট্যান্ড ইত্যাদি ব্যবহার করতে পারেন ঘরের সাধারণ ব্যবহারে। এতে সাধারণে আসবে ভিন্ন মাত্রা।
৮) মাটির জিনিসে গৃহ সজ্জা করলে ঘরে কোন কার্পেট ব্যবহার না করলেও চলে। ভিন্ন মাত্রা আনতে শতরঞ্জি বা শীতল পাটি ব্যবহার করতে পারেন মেঝেতে।
৯) মাটির তৈরি নানান রকম তৈজসপত্রও আপনাকে দিতে পারে ভিন্ন মাত্রার গৃহ সাজ। যেমন
ধরুন, নকশা করা হাঁড়ি বা প্লেট, ছোট ছোট বাটি ইত্যাদি আরও কত কী।
১০) খরচ আরও কমাতে চাইলে সাধারণ মাটির পণ্য কিনে নিজেই রঙ করে নিতে পারেন। এতে যোগ করতে পারেন হরেক রকমের পুঁতি, চুমকি, ইত্যাদি।

Leave A Reply

Your email address will not be published.