Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

খুলনায় ছাদ ধসে স্কুলছাত্রী নিহত

খুলনা : খুলনায় বাড়ির ছাদ ধসে আবিদা আরিফিন শাপলা (১৩) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে নগরীর আহসান আহমেদ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাপলা খুলনার ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, শাপলা ও তার পরিবারের সদস্যরা নগরীর ৫১ আহসান আহমেদ রোডস্থ নিজ বাসায় সেহ্‌রি খেয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ সকালে দ্বিতল ভবনের মাঝ বরাবর দোতলা এবং নিচতলা ধসে ঘুমন্ত শাপলার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা ব্যবসায়ী ইমামুল হাকিম টিটো জানান, একই সময় পাশের রুমে তার ছোট ছেলে ফয়সালসহ অন্যরা থাকলেও তারা অক্ষত রয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

Leave A Reply

Your email address will not be published.