Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

খুলনায় বাবার আছাড়ে শিশুর মৃত্যু

খুলনা সংবাদদাতা: খুলনায় এক বাবা তার এক বছরের শিশুপুত্র হাসানুল সরদারকে আছাড় দিয়ে হত্যা করেছেন। শুক্রবার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাবাকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মাগুরাঘোনা গ্রামের হারুণুর রশিদ সরদার (৩০) এলাকায় মাদকাসক্ত হিসাবে পরিচিত।শুক্রবার দুপুর ৩ টার দিকে তিনি মাদক সেবনের জন্য তার স্ত্রী সালমা খাতুনের (২৫) কাছে টাকা চায়। সালমা তাকে টাকা দিতে অস্বীকার করলে হারুণ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। একপর্যায়ে ক্ষিপ্ত হারুণ মায়ের পাশে থাকা এক বছরের শিশু সন্তান হাসানুলকে উঠানে নিয়ে আছাড় দেন।
এক আছাড়েই ঘটনাস্থলে শিশুটি মারা যায়। এ সময় স্ত্রী ও বাড়ির লোকজনের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হারুণ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রতিবেশীরা এ সময় তাকে আটক করে স্থানীয় মাগুরাঘোনা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে হারুণকে গ্রেফতার ও নিহত শিশুর লাশ উদ্ধার করে। মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্দ্রজিৎ মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.