Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

খুলনায় হিজবুত তাওহীদের উদ্যোগে জঙ্গিবাদের বিরুদ্ধে সুধী সমাবেশ অনুষ্ঠিত

SAM_1967খুলনার খালিশপুরে হিজবুত তাওহীদ আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখছেন দৈনিক বজ্রশক্তির খুলনা বিভাগীয় ব্যুরো ডা. মাকসুদে মাওলা   ও মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ।

খুলনা প্রতিনিধি: ”জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা ঐকবদ্ধ্” শীর্ষক সুধী সমাবেশ খুলনার খালিশপুরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৬ টায় খালিশপুরের কাশীপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় হিজবুত তাওহীদের জেলা আমির জামাল মোহাম্মদ তার বক্তব্যে বলেন, আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। জঙ্গিবাদের ফলে দেশ যেমন আক্রান্ত তেমনি আক্রান্ত ইসলাম। আমাদের আজকে স্পষ্ট ঘোষণা করতে হবে জঙ্গিদের ইসলাম ইসলামই নয়।
এ সময়ে আরও বক্তব্য রাখেন দৈনিক বজ্রশক্তির বিভাগীয় ব্যুরো প্রধান ডা. মাকসুদে মাওলা, মহানগর ১০ নং ওয়ার্ড আ.লীগের দক্ষিণ কাশীপুর ইউনিটের সাধারণ সম্পাদক ফজলুল হক বাবু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো মোকসেদ আলী। এসময় বক্তারা সকলকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় আ. জব্বার খলিফা, মো নাইম দেওয়ান, শাহ নেওয়াজ, মো ছালাম দেওয়ান, মো. জসিম আকন, মো. আল আখির নয়ন, মো. সাধু মিয়া, মো. মোসলেম, মো. বাবু শেখ, মো. জসিম, মো. সাইফুল, শাকিল দেওয়ান, মো রবিউল ইসলাম, মো. কবীর খান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.