Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

খুলনা টেস্টের চতুর্থ দিনে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি করলেন তামিম

স্পোর্টস ডেস্ক : স্বভাভসুলভ ভঙ্গিতেই তিনি ব্যাট করেন। সেটা টি-২০, ওয়ানডে কিংবা টেস্ট ক্রিকেটই হোক। খুলনা টেস্টের চতুর্থ দিনে তেমন চেহারাতেই দেখা যাচ্ছে বাংলাদেশের ওপেনার তামিক ইকবালকে। সাবলিলভাবেই তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১৮তম ফিফটি। জুলফিকার বাবরকে সপাটে চার হাঁকিয়ে হাফ সেঞ্চুরি করেন চট্টগ্রামের এই ব্যাটসম্যান।

৬৩ বলে ৭টি চারের সাহায্যে হাফ সেঞ্চুরি করা তামিম ইকবাল সেঞ্চুরির পথে রয়েছেন। হাফ সেঞ্চুরির পর আরও দুটি চার ও তিনটি ছক্কা মারা এই টাইগার ওপেনার ৯০ রান নিয়ে ব্যাট করছেন।

গত বছরের নভেম্বরে জিম্বাবুয়ের সঙ্গে শেষ হাফ সেঞ্চুরি করেছিলেন তামিম। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৫ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ভালোই করছেন বাঁ-হাতি এই ওপেনার। বাংলাদেশের অবস্থাও বেশ ভালো। বিনা উইকেটে টাইগারদের সংগ্রহ ১৫০ ছাড়িয়ে গেছে। সব মিলিয়ে এখনও প্রায় ১৫০ রান পিছিয়ে মুশফিকের দল।

Leave A Reply

Your email address will not be published.