Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

খুলনা মহানগর মহিলা আ’লীগের ১৬নং ওয়ার্ডের সাধারণ সভা অনুষ্ঠিত


খুলনা প্রতিনিধি: জঙ্গীবাদ সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান এর মধ্য দিয়ে অনুষ্ঠিত হল খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগ এর ১৬ নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন সিটি কর্পোরেশেন নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেল চারটায় নগরীর বয়রাস্থ হাজী ফয়েজউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগ’র সভাপতি লুৎফুন্নাহার লুৎফা , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র এর সভাপতি শেখ আবেদ উল্লাহ , সোনাডাঙ্গা থানা মহিলা আওয়ানী লীগ’র সাধারণ সম্পাদক নুরজাহান রুমী, ৭ নং সংরক্ষিত আ্সনের সাবেক কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবী, হেযবুত তওহীদের জেলা কার্যকরী সদস্য রহিমা খাতুন। সভাপতিত্ব করেন ১৬ নং মহিলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুন নাহার লিলি। অনুষ্ঠান পরিচালনা করেন ১৬ নং মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেশমা খাতুন।
এসময়ে বক্তারা চলমান উন্নয়নের ধারাকে অব্যহত রাখার লক্ষ্যে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এক হয়ে কাজ করার আহবান জানান। বিশেষ অতিথির বক্তৃতায় হেযবুত তওহীদের কার্যকরী সদস্য রহিমা খাতুন বলেন,’ আজ জঙ্গীবাদের কালো থাবায় ধ্বংস হচ্ছে একটা একটা মুসলিম দেশ। বাংলাদেশ আজ আক্রান্ত । শুধুমাত্র শক্তি প্রয়োগ করে জঙ্গিবাদ দুর করা সম্ভব নয় , চাই একটি আদর্শ। হেযবুত সমগ্র বাংলাদেশে এই আদর্শ নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। ’
এসময়ে আরো উপস্থিত ছিলেন রোজি ইসলাম নদি , ইতি, হোসনে আরা, রাফিকা, লাচ্ছু, নাজনীন, বিউটি, নাছরিন, সুমি, তাজনীন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.