Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গঙ্গাচড়ার বেতগাড়ীতে হেযবুত তওহীদের আলোচনা সভা

বক্তব্য রাখছেন হেযবুত তওহীদের রংপুর জেলা সভাপতি আব্দুল কুদ্দুস শামীম

আমিরুল ইসলাম,রংপুর: জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রাদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে সারা দেশ ব্যাপী কাজ করে যাচ্ছে মানবতার কল্যাণে নিবেদিত অ-রাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ।
এরই ধারাবাহিকতায় ৬ই সেপ্টেম্বর বুধবার সন্ধায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে এলাকার সর্বস্থরের হাজারো জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা।
মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বেতগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাইমিন ইসলাম মারুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেযবুত তওহীদের নিঃস্বার্থ কার্যক্রমের সফলতা কামনা করে বলেন এই প্রোগ্রামকে সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানের মুখ্য আলোচক হেযবুত তওহীদের রংপুর জেলা সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীম বলেন, ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তরুন সমাজকে জঙ্গিবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাই তাদের সামনে ধর্মের প্রকৃত শিক্ষা তুলে ধরে এই সঙ্কটকে মোকাবেলা করতে হবে আর এই কাজটি নিঃস্বার্থভাবে করে যাচ্ছে হেযবুত তওহীদ।
হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে হেযবুত তওহীদের কার্যক্রমের সাথে একমত পোষণ করে বক্তব্য রাখেন বেতগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্তারুজ্জামান মানিক, বেতগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নওসের আলী চৌধুরী, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার মিনু, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবু ছালেক সরকার, বেতগাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শামছুল মাস্টার, দৈনিক বজ্রশক্তি ও জেটিভি নিউজের উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান লিটন, গংগাচড়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সাফিউল ইসলাম তুহিনসহ এলাকার বিভিন্ন স্থরের নের্তৃবৃন্দ ও সাধারন জনতা।
অনুষ্ঠানের অতিথিরা বলেন এমনি আয়োজনে পারে দেশ থেকে যাবতীয় অন্যায় অশান্তি দুরে করে শান্তি প্রতিষ্ঠা করতে তাই এই আদর্শ খুব দ্রুত সমাজের সকল মানুষের মাঝে পৌছে দিতে উপস্থিত সকলকে এগিয়ে আসার আহবান জানান তারা।
অনুষ্ঠানের শুরুতে হেযবুত তওহীদের মাননীয় এমামের রাজধানী ঢাকায় জঙ্গিবাদ বিরোধী জনসভার একটি ভিডিও ভাষন প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.