Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গজারিয়ায় গোডাউন থেকে ৫০ বস্তা চাল লুট

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একটি ব্যক্তি মালিকানাধীন গোডাউন থেকে ৫০ বস্তা চাল লুট করেছে দুর্বৃত্তরা।
গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আনারপুরায় সাদ্দাম হোসেন নামে এক ব্যবসায়ীর মালিকানাধীন গোডাউনের তালা ভেঙে এসব চাল লুট করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রবিবার দুপুরে গজারিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
গোডাউনের মালিক সাদ্দাম হোসেন জানান, চাল লুট ছাড়াও প্রতিষ্ঠানের ক্যাশবাক্স ভেঙে নগদ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন।

Leave A Reply

Your email address will not be published.