Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গজারিয়ায় পরকীয়া প্রেমের ফাঁদে পড়ে ধর্ষণের শিকার গৃহবধূ

গজারিয়া প্রতিনিধি, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় গ্রামে পরকীয়া প্রেমের ফাঁদে পড়ে ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। এ ঘটনায় ধর্ষককে আটক করেছে পুলিশ। মামলা সূত্রে ও ঘটনার বিবরণীতে জানা যায়, গত পাঁচ বছর আগে পারিবারিকভাবে পৈক্ষারপাড় গ্রামের কামরুল ইসলামের সাথে মাথাভাঙ্গা গ্রামের আক্তার হোসেনের মেয়ে হালিমা আক্তার (২০) এর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির এক প্রতিবেশী রেজাউল করিম (৩২) এর সাথে হালিমার প্রেমের স¤পর্ক গড়ে ওঠে। তাদের এই পরকীয়া প্রেমের কথা জানাজানি হলে স্বামীর সাথে বিরোধের জেরে হালিমা তার বাবার বাড়িতে চলে যায়। এদিকে তার প্রেমিক রেজাউল বিয়ের প্রলোভন দেখিয়ে চলতি মাসের গত ৮ তারিখে হালিমাকে বাবার বাড়ি থেকে ভাগিয়ে সাভার নিয়ে যায়। বিয়ে না করে সাভারে একটি কক্ষে হালিমাকে আটকে রেখে ধর্ষণ করে প্রেমিক রেজাউল। তিন দিন পর রেজাউল হালিমাকে ফেলে পালিয়ে যায়। এদিকে মেয়ের ফুফু আলো বেগম রেজাউলকে অভিযুক্ত করে থানার একটি অপহরণ মামলা করলে পুলিশ হালিমাকে উদ্ধার করে। পরে হালিমা বাদী হয় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ রেজাউলকে আটক করে।
গজারিয়া থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ অভিযুক্ত রেজাউলকে আটক করেছে আর মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.