Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গজারিয়ায় লরী চাপায় রিকশা চালক নিহত; মহাসড়কে দীর্ঘ যানজট

মুন্সিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আলী পুরার নামক স্থানে লরী চাপায় ইউছুফ (৩০) নামের এক রিকশা চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আলীপুরায় এ ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান রাজু জানান, নিহত ইউসুফের লাশ ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতের বাড়ী যশোরের চৌগাছায় বলে জানাগেছে।
অপর দিকে অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে যান চলাচল করছে ধীরগতিতে। মহাসড়কে পণ্য ও পশুবাহী ট্রাকের পাশাপাশি যাত্রীবাহী বাসের সংখ্যা বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঈদে ঘরমুখো মানুষদের।

Leave A Reply

Your email address will not be published.