Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গঠনমূলক সমালোচনার মাধ্যমে চসিকের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান

meyor
টিভি ক্যামেরা জার্নালিস্টদের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন ।

চট্টগ্রাম ব্যুরো: সাংবাদিকতা একটি মহৎ পেশা, সাংবাদিকরা সব সময় ঝুঁকির মধ্যে থেকেও পেশাগত দায়িত্বের সাথে দেশের সমস্যা ও সম্ভাবনাকে দেশ ও জাতীর সামনে তুলে ধরেন। গঠনমূলক সমালোচনার মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান সিটি মেয়র। সাংবাদিকদের পাশে থেকে যথাসাধ্য সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন সিটি মেয়র। চট্টগ্রামে কর্মরত টিভি ক্যামেরা জার্নালিস্টদের সাথে মতবিনিময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন উপরোক্ত কথা বলেন।
গতকাল ২৬ মার্চ ২০১৬ইং শনিবার চট্টগ্রাম নগর ভবনস্থ আব্দুস সাত্তার মিলনায়তনে টিভি ক্যামেরা জার্নলিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুিষ্ঠত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইফসুফী, চট্টগ্রাম পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার, জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সমুন, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল হক প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হাজী শাহাব উদ্দিন, বিশিষ্ট্য ক্রীড়া সংগঠক ও টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের আজীবন দাদা সদস্য শরফুদ্দিন চৌধুরী রাজু, গাজী টেভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান অনিন্দ্র টিটু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ শামসুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম, টিভি ক্যামেরা জার্নলিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি নাছিরুল আলম, সাধাারণ সম্পাদক শামসুল আলম বাবু, সহ সাধারণ সম্পাদক অমিত দাশ, সাবেক সহ সাধারণ সম্পাদক রবিউল হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক আবু জাহেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সঞ্জীব দে বাবু, অর্থ সম্পাদক দীপঙ্কর দাশ বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান উল­াহ,,মোহাম্মদ আলমগীর, নির্বাহী সদস্য আহাদুল ইসলাম বাবু, বাবুন পাল, মোঃ আশরাফুল আলম চৌধুরী, সঞ্জয় মলি­ক, শাহরিয়ার নাজিম, মোঃ আরশাদ আলী প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.