Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিনাজপুরে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা

dinjবিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা: বিরামপুরে স্ত্রীকে গরম পানি ঢেলে ও শারীরিক নির্যাতন করে হত্যা করেছেন এক স্বামী। শুক্রবার মুমূর্ষু অবস্থায় বিরামপুর হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর গৃহবধুর মৃত্যু হলে স্বামী লাশ ফেলে পালিয়ে যান। পুলিশ লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

জানা গেছে, উপজেলার আমাইল গ্রামের আবুল খায়েরের মেয়ে পুতুল বেগমের (২৫) সঙ্গে হরিহরপুর পিয়াজবাড়ী গ্রামের নায়েব চৌকিদারের ছেলে সোহেল রানার ৫ বছর আগে বিয়ে হয়। তাদের তিন বছরের একটি শিশু রয়েছে। কিন্তু নানা অজুহাতে স্বামী সোহেল রানা প্রায়ই পুতুলকে নির্যাতন করে আসছিলেন। এর আগে এ নিয়ে গ্রাম্য শালিশ ও থানায় আপোষ মিমাংসাও হয়েছে। গত তিনদিন আগে শারীরিক নির্যাতনসহ সোহেল রানা গরম পানি দিয়ে তার স্ত্রীর পিঠ, পা ও বিভিন্ন জায়গা ঝলসে দেন। এরপর পুতুলকে ঘরে বন্দি করে রাখা হয়। এসময় পুতুল ডায়রিয়ায় আক্রান্ত হলেও তার চিকিৎসা করানো হয়নি। শুক্রবার সকালে পুতুলের অবস্থা সংকটাপন্ন দেখে সোহেল রানা তাকে বেলা ১১টায় বিরামপুর হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালের আর এম ও ডা. মশিউর রহমান জানান, পানি শুন্যতায় রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। বিকালে পুতুলের মৃত্যু ঘটলে সোহেল রানা লাশ ফেলে পালিয়ে যান। পুতুলের স্বজনরা খবর পেয়ে বিরামপুর হাসপাতালে এসে পুতুলের ক্ষত-বিক্ষত মৃতদেহ দেখে। রাতে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার ও সুরতহাল তৈরি করে।

Leave A Reply

Your email address will not be published.