Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গলাচিপা লঞ্চঘাটে অবৈধভাবে টাকা তোলায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী:
অবৈধভাবে টাকা তোলায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার লঞ্চঘাটের ইজারাদারকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ লঞ্চঘাটের পুল থেকে পল্টনে উঠার সিঁড়ি সরিয়ে নৌকা বসিয়ে অবৈধভাবে টাকা উত্তোলন করে আসছিল একটি চক্র। যা কোন কর্তৃপক্ষের নজরেই আসছিল না। এ কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। অবশেষে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী সায়েমুজ্জামান উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিক মোবাইল কোর্ট বসিয়ে লঞ্চঘাটের ইজারাদার ফারুক দফাদার (৫০) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, (৩৯ ধারায়) দশ হাজার টাকা জরিমানা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন গলাচিপা থানায় এস.আই কবির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave A Reply

Your email address will not be published.