Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাংনীতে আ.লীগের ইউনিট কার্যালয়ে আগুন

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামে আওয়ামী লীগের ইউনিট কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত কাল বুধবার ভোরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গাংনীর আওয়ামী লীগ নেতা কাবের আলী জানান, আওয়ামী লীগের এ ইউনিট কার্যালয়টিতে আমরা প্রতিদিন বসে রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ-আলোচনা করি। মঙ্গলবার দিনগত রাত ১২টা পর্যন্ত আমরা কয়েকজন নেতাকর্মী এখানে বসেছিলাম।
তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস জানান, রাজনৈতিক প্রতিপক্ষরা আওয়ামী লীগের এ কার্যালয়টিতে আগুন দিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।
বামুন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) তোহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই বোতল পেট্রল উদ্ধার করেছে।

Leave A Reply

Your email address will not be published.