Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাংনীতে ১৩১ বোতল ফেন্সিডিলসহ দু’মাদক ব্যবসায়ী আটক

meherpur-rab-pic

জাহিদ মাহমুদ, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ১৩১ বোতল ফেন্সিডিল সহ দু মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‌্যাব। রবিবার দুপুর সাড়ে ১২ টার সময় গাংনী উপজেলার করমদী গ্রামে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে র‌্যাব ৬ গাংনী ক্যাম্প। আটককৃতরা হলেন, উপজেলার সহড়াতলা গ্রামের সলেমান মন্ডলের ছেলে পলান(৩১) ও হাড়াভাঙ্গা গ্রামের ফজল আলীর ছেলে মুকুল হোসেন(২৫)।
র‌্যাব ৬ গাংনী ক্যাম্প কমান্ডার বজলুর রহমান জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী পাচারের উদ্দেশ্য করমদী গ্রামের একটি আম বাগানে ফেন্সিডিল মজুদ করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এমসময় তাদের হেফাযতে থাকা ১৩১ বোতল ভারতিয় ফেন্সিডিল উদ্ধার করা হয। গ্রেফতারকৃত দু জন এলাকার চিহৃত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে গাংনী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।

 

Leave A Reply

Your email address will not be published.