Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধার ক্ষতিগ্রস্ত সাঁওতালদের বাড়ি তৈরি করে দেবে সরকার

kkkগাইবান্ধায় ক্ষতিগ্রস্ত গৃহহীন সাঁওতালদের আশ্রয়ে বাড়ি নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় আন্তঃমন্ত্রণালয় ‍বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কোনো সাঁওতাল হোমলেস (গৃহহীন) থাকবে না। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে ব্যবস্থা নেবে।’

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িতে হামলা, মন্দির ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনার এখনও তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ ব্যাপারে মন্তব্য করা যাবে।

দলীয় কোন্দল থেকে এ ঘটনা ঘটেছে কি-না জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি নিজেই সেখানে গিয়েছি। কোনো গোষ্ঠী ষড়যন্ত্র করে এ হামলা চালাতে পারে। সেখানে কোনো দলীয় কোন্দল নেই।

বিজয় দিবসের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, বিজয় দিবস পালনে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও শেরে বাংলা নগরের প্যারেড গ্রাউন্ডের সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এ দিন উপলক্ষে কোনও ধরনের নিরাপত্তা হুমকি নেই। গোয়েন্দারা আমাদের সে ধরনের কোনও আভাস দেয়নি। তারপরও আইন-শৃঙ্খলাবাহিনী এসব স্থানসহ জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও মানুষের নিরাপত্তা বিধানে কাজ করবে।

তিনি বলেন, বিজয় দিবসে সারাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাইলে সাত দিন আগে জানাতে হবে। অনুষ্ঠান রাতের আগেই শেষ হলে ভালো। ঢাকা-থেকে সাভার পর্যন্ত কোনো তোরণ নির্মাণ করা যাবে না বলেও জানান আসাদুজ্জামান কামাল। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.