Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধার ছয় রাজাকারের প্রতিবেদন দাখিলের নির্দেশ

gbমুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় গাইবান্ধার আব্দুল জাব্বার মন্ডলসহ ছয়জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের সময় আবেদনের প্রেক্ষিতে আগামী ২৮ ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করে দিয়েছে ট্রাইব্যুনাল।

রবিবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়।

এদিকে এই মামলায় গ্রেফতার মো. রঞ্জু মিয়াকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ঋষিকেশ সাহা এবং প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নী।

প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নী সাংবাদিকদের জানান, মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য দুই মাস সময় চেয়ে আবেদন করা হয়। ওই আবেদন শুনানি করে আগামী ২৮ ডিসেম্বর দিন তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য দিন ঠিক করে দেন।

মামলার অন্য পাঁচ আসামিরা হলেন- আব্দুল জব্বার মন্ডল, মো. জাফিজার রহমান ওরফে খোকা, আব্দুল ওয়াহেদ মন্ডল, মমতাজ আলী ব্যাপারী ও আজগর হোসেন খান। এরা সবাই পলাতক রয়েছে।

গত ২৯ মে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। গাইবান্ধা জেলার নান্দিদা ও ফুলবাড়ি গ্রামের এই আসামিদের বিরুদ্ধে একাত্তরে সাধারণ মানুষদের উপর হামলা, হত্যা ও ৫০টি বাড়িতে লুটপাট করা এবং খুঁজে খুঁজে মুক্তিযোদ্ধাদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.